Header Border

ঢাকা, , | () ২৭.০৩°সে
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার উলিপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ১ মাদক কারবারী গ্রেফতার স্বপ্ন সাধনা’র সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘলা আকাশ অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১৫ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে বাহিনী

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ

চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ নানা ধরনের প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।
র‍্যাব-৭ চট্টগ্রাম বুধবার (২০ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালিত হচ্ছে। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় সেখানে অভিযান চালায়।
অভিযানকালে হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ভাড়া বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি।
এ ছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে সফটওয়্যারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা

আরও খবর

error: Content is protected !!