
বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা তাঁতীদল।
কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মইনুল ইসলাম সোহাগ। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভক্ত করার যে কোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিল শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

২৬.৭৪°সে
