Header Border

ঢাকা, , | () ২৬.৯৪°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান সুসংহত করতে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলার ৪ নম্বর পাঁচুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন মোহাম্মদ নিয়ামত আলী বাবু।

প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন তিনি। স্থানীয়দের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার করছেন।

গণসংযোগকালে নিয়ামত আলী বাবু বলেন, পাঁচুপুর ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্প্রতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় কয়েকটি হোটেলের কর্মচারীদের মাঝে সৌজন্য হিসেবে টি-শার্ট বিতরণ করেন। পাশাপাশি দোকানদার, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, যুবক, প্রবীণ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা, দোয়া ও আস্থাই আমাকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সাহস দিয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, পুরো পাঁচুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “জনসেবার পথ কখনো সহজ ছিল না। নানা প্রতিকূলতা এসেছে, তবুও মানুষের সেবা করার ইচ্ছা থেকে কখনো পিছিয়ে যাইনি। সাধারণ মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়ামত আলী বাবুর নাম ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে। নিয়মিত গণসংযোগের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখছেন বলেও স্থানীয়রা জানান।

উল্লেখ্য, মোহাম্মদ নিয়ামত আলী বাবু বর্তমানে আত্রাই থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ।
গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন
শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন
ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ
আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জামাল উদ্দিন মাস্টার

আরও খবর

error: Content is protected !!