Header Border

ঢাকা, , | () ২৬.১১°সে
শিরোনাম
ক্রিকেটপ্রেমীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত, আবেগ আর ভালোবাসার মিলনমেলা! বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় চ্যানেল এস উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার উলিপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার

‎ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার অভিযানে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইজিবাইকের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

‎​বুধবার (৫ আগস্ট) ঠাকুরগাঁও পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎​পুলিশ সুত্রে জানাযায় , গত ৩ আগস্ট দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় ঠাকুরগাঁও পৌরসভার উত্তর হাজীপাড়ার মিথিলা হোটেলের সামনে ইজিবাইক রেখে খাবার খেতে ঢোকেন চালক আব্দুল কাদের । এ সুযোগে চোরচক্রের সদস্য ফেরদৌস (২৪) ও রাজা (২৪) ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় চালক ও স্থানীয়রা টের পেয়ে ইজিবাইকসহ তাদের দুজন’কে হাতেনাতে ধরে ফেলে। পরে এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
‎​গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একই চক্র গত ২৩ জুলাই শহরের বলাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আরও একটি ইজিবাইক চুরি করে। চুরি হওয়া ইজিবাইকটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা এলাকার বাসিন্দা ফজল (৫৫)-এর কাছে বিক্রি করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ।
‎​পরবর্তীতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ, ঠাকুরগাঁও এবং জেলা পুলিশ, দিনাজপুরের একটি যৌথ আভিযানিক দল বোচাগঞ্জ থানার রেলকলোনী পাড়ায় অভিযান চালিয়ে মোঃ ফজলকে গ্রেপ্তার করে। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

‎​উদ্ধারকৃত আলামত এর মধ্যে ​৮টি ইজিবাইকের মোটর , ​১৫টি চার্জার, ​১০টি কন্ট্রোলার, ​২০টি চাবির মিটার, ​অটোচার্জার গাড়ির হুক ও গাড়ি খোলার সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রাংশ।

‎​পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফজল দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কম দামে কিনে সেগুলোকে খুলে আলাদা আলাদা যন্ত্রাংশ হিসেবে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও চুরি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।
‎অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল বা ইজিবাইক চুরির সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১
গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও,
জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের

আরও খবর

error: Content is protected !!