
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদর বাসস্ট্যান্ডে হঠাৎ রাজধানী পরিবহন সার্ভিসের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আনোয়ার মেম্বারের মালিকানাধীন যাত্রীবাহী বাসে শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ( ঢাকা মেট্রো ব-১৫ – ৫১২৩) হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়র পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার
বাসটি চাপাইর ইউনিয়নের বাগচাপাইর গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বারের!
হঠাৎ দুপুরের দিকে বাসটির ইঞ্জিনের কাছ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের ২টি দোকানের ব্যানার ও বৈদ্যুতিক তারও ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয়রা বালতি ও পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বাসের মালিক আনোয়ার মেম্বার বলেন, গাড়িটি সকালেই গ্যারেজ থেকে সার্ভিস করে এনে আড়তের সামনে রেখেছিলাম। হঠাৎ শুনি আগুন লেগেছে। গাড়ির ইঞ্জিন ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সব পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবহন শ্রমিক রহিম মিয়া বলেন গাড়িটি স্ট্যান্ডে পার্কিংয়ে ছিল কি ভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না।
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন জানান, কারণ ছাড়া আনোয়ার মেম্বারের গাড়িতে আগুন লাগতে পারে না। বিষয়টি শত্রুতামুলক হতে পারে, আমারা নিজেদের মাঝে পরামর্শ করে সন্ধ্যায় সাধারণ ডায়েরি করার চিন্তা করতেছি।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

২৮.২৯°সে
