Header Border

ঢাকা, , | () ৩২.১৪°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ ১৫ জুলাই(বুধবার) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন করলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এখন এক দফা দাবিতে—শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।
সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে তিনটার দিকে ২ নম্বর গেট মোড়ে পরীক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নেন। যদিও তারা পুরো সড়ক অবরোধ করেননি, তবে কর্মসূচির কারণে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। এ সময় তারা ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
এক পরীক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবি জানিয়েছিলাম। কিন্তু দাবি মেনে নেওয়ার পরিবর্তে আমাদের সঙ্গে উল্টো আচরণ করা হয়েছে। এখন আমাদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।”
এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি শেষ হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবারই পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,

আরও খবর

error: Content is protected !!