Header Border

ঢাকা, , | () ৩২.১৪°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী

রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ এবং চট্টগ্রাম নগরীর নালা-নর্দমা ও খাল ভরাট হয়ে যাওয়াই এবারের ভয়াবহ জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হালিশহর এবং বাঁশখালী উপজেলার দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে ত্রাণমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। আমি পরিদর্শন শেষে ফিরে গিয়ে তাঁকে বিস্তারিত অবহিত করব। এরপর প্রয়োজনীয় জনকল্যাণমূলক কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপির সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। মানুষের দুর্দশার সময়ে সরকার কখনোই নিষ্ক্রিয় থাকবে না। আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু জানান, চলতি বছর দেশজুড়ে ৪০ লাখ পরিবারকে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,

আরও খবর

error: Content is protected !!