
নোয়াখালী জেলার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গঠিত জেলা উদযাপন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাতিয়া উপজেলার কৃতি সন্তান শ্রী সহদেব রায়।
তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী রবিচন্দ্র শীলের পুত্র। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে হাতিয়ার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় সুধীজন ও ধর্মপ্রাণ মানুষ মনে করেন, শ্রী সহদেব রায় দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে হাতিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নোয়াখালী জেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন আরও সুশৃঙ্খল, জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
শ্রী সহদেব রায়ের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং হাতিয়া উপজেলার জন্যও একটি গৌরবের বিষয় বলে স্থানীয়রা মনে করছেন। তাঁর এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সকলের।

২৬.০১°সে
