Header Border

ঢাকা, , | () ২৬.১১°সে
শিরোনাম
ক্রিকেটপ্রেমীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত, আবেগ আর ভালোবাসার মিলনমেলা! বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় চ্যানেল এস উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার উলিপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট সকাল ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু।
ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ।
গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন
শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন
ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ

আরও খবর

error: Content is protected !!