Header Border

ঢাকা, , | () ২৭.০৩°সে
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার উলিপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ১ মাদক কারবারী গ্রেফতার স্বপ্ন সাধনা’র সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘলা আকাশ অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১৫ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে বাহিনী

দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করার প্রেরণা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানাতে প্রশাসন বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে মুক্ত আলোচনা পর্বে জুলাই যোদ্ধারা আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর জুলাই যোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠি‌ত সংবর্ধনা ও আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আরও খবর

error: Content is protected !!