Header Border

ঢাকা, , | () ২৬.১৮°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

ভাঙ্গুড়ায় শত বছরেও রাস্তা পাকা হয়নি, ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় শত বছরেও রাস্তা পাকা হয়নি, ক্ষুব্ধ এলাকাবাসী

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া থেকে ময়দান দিঘী বাজার পর্যন্ত ৩কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরেই চরম অবহেলায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হয়ে পড়ে কাদাময় ও চলাচলের অযোগ্য। এতে করে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।স্থানীয়রা জানায়, স্বাধীনতার ৫৫বছর পরেও রাস্তার পাকা করণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তায় কাদা ও জলাবদ্ধতায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই নির্বিঘ্নে চলাচল করতে পারে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা।বেহাল এই সড়কটি ভাঙ্গুড়া , চাটমোহর ও উল্লাপাড়া থানার সংযোগস্থলে অবস্থিত। প্রতিদিন বড়পুকুরিয়া ,দুধবাড়িয়া ,রমানাথপুর
পলাশপুর,দাসমরিচ,মাদারবাড়িয়া, সমাজ,শীতলাই ,নিমাইচড়া ,হান্ডিয়াল
বাগমাড়া, বেদকান্দি, কালিয়াঞ্জিরি, সুবদ্ধিমরিচ, কোমলমরিচ, ও গ্রামের হাজারো মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন।পাশেই চলনবিল এলাকায় রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। কিন্তু কাঁচা রাস্তার কারণে কৃষকরা উৎপাদিত ধান, সরিষাসহ অন্যান্য ফসল সঠিক সময়ে বাজারে পৌঁছাতে পারেন না। এতে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

দুধ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুধবাড়িয়া দাখিল মাদ্রাসা, ময়দান দিঘী উচ্চ বিদ্যালয়, বড়পুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতেও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে রোগী, বিশেষ করে সিজারিয়ান বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. গোলবার হোসেন মোল্লা (৯৫) বলেন, বৃষ্টির সময় রাস্তায় হাঁটাও যায় না এমনকি ছেলে মেয়ের ভালো বিয়ের সম্বন্ধ আসলেও তা আর হয় না আমরা বহুবার বলেছি, কেউ শোনে না। এবার যেন পাকা রাস্তা হয়।

ভ্যানচালক মো. ইন্তাজ বলেন, অসুস্থ রোগী নিতে বললেও আমরা যেতে পারি না। গাড়ি আটকে যায় কাদায়। ফসলও সময়মতো বাজারে নিতে পারি না।

কলেজ ছাত্র পলাশ বলেন, রাস্তার কারণে কলেজে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। একটু বৃষ্টি হলেই বিপদ। স্থানীয় গন্যমান্য কর্মী মেহেদী হাসান বলেন দিনে কোন ভাবে যাতায়াত করা গেলেও রাতে চলা মুসকিল দৈনন্দিন জীবনের প্রয়োজন তাগিদে ছুটতে হয় বহু জায়গায় তবে সামান্য এই ৩কিলো মিটার রাস্তা টুকো পাকা করে দিলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে।

একই কথা বলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা অবহেলায় পড়ে আছে। বহু জনপ্রতিনিধি এসে শুধু আশ্বাস দিয়ে গেছেন। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফেরদাউস বলেন নতুন প্রকল্প আসলে ঐ প্রকল্পের আওতায় এনে কাজ করা হবে।

ভাঙ্গুড়া উপজেলার প্রকৌশলী (এলজিইডি) মো. আরিফুল ইসলাম বলেন, রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। তবে এ রাস্তা এখনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়নি। প্রকল্পের অন্তর্ভুক্ত হলে তখন হয়তো রাস্তাটি করা সম্ভব হতে পারে। সামনে কোনো প্রকল্প আসলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবং দুর্ভোগ দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।।
দুর্গাপুরে তেল সংকটের গুজব, পাম্পগুলোতে হঠাৎ উপচেপড়া ভিড়

আরও খবর

error: Content is protected !!