Header Border

ঢাকা, , | () ৩২°সে
শিরোনাম
মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, নাকাল সফিপুরবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির ঠাকুরগাঁওয়ে মাদকের ‘হটস্পট’ বশিরপাড়া, থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম: বাগমারায় সার সংকটের-নেপথ্যে তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ “পরিচ্ছন্ন দুর্গাপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান” ভাঙ্গুড়ায় সেচ্ছাসেবক লীগও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান:
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত রেজাউল হোসেনকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এলাকার আইন-শৃঙখলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় টেপেন্টাডল সেবনের দায়ে মামা-ভাগিনার কারাদণ্ড।
কালিয়াকৈরে মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দাবি।

আরও খবর

error: Content is protected !!