Header Border

ঢাকা, , | () ২৬.৫৯°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

মাদক-বাল্যবিবাহ-সন্ত্রাসের বিরুদ্ধে দুর্গাপুরে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মো. সাইদুর রহমান মন্টুর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাইদুর রহমান মন্টু বলেন, “দুর্গাপুর আমাদের। দুর্গাপুরের মেহনতি মানুষের সুখে-দুঃখে আমাদের পাশে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।”
বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাধি থেকে মুক্তি পেতে সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। কোনোভাবেই যেন একটি শিশুও বাল্যবিবাহের শিকার না হয়, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাল্যবিবাহের কারণে একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি অকালে একটি সম্ভাবনাময় জীবন ঝরে যেতে পারে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি প্রতিটি পরিবারকে সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তান কোথায় যায়, কী করে এবং কার সঙ্গে চলাফেরা করে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মাদক নিয়ন্ত্রণে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্গাপুরকে আরও নিরাপদ, সুন্দর ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাইনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎসহ স্থানীয় সাংবাদিক ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক
উলিপুরের পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন
রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাচ্ছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর
নওগাঁর মহাদেবপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষ উদ্বোধন।

আরও খবর

error: Content is protected !!