
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে নির্মিত এসব স্থাপনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), কুড়িগ্রামের জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম এবং ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মিঞা সাঈদ।
এ ছাড়া পাঁচপীর বাজার কমিটির সভাপতি মো. মাঈদুল ইসলাম (মুকুল), স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঁচপীর বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, পাঁচপীর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। এর ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা, বিশেষ করে নারী ও শিশুরা স্বাস্থ্যসম্মত পরিবেশের সুবিধা পাবেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা করেছেন পাঁচপীর বাজার কমিটির নেতৃবৃন্দ।

২৭.৭৬°সে
