Header Border

ঢাকা, , | () ২৭.৩৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ধেয়ে আসা মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে ছাদ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ ইসলাম (২৫)। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রাণ বাঁচাতে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় পায়ে দড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। মঙ্গলবার ভোরে তিনি জেদ্দায় নিজের বাসভবনের ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসার খবর এবং মোবাইলে অ্যালার্ম শুনে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি করে নিচে নামতে গেলেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তার সঙ্গীরা রক্তাক্ত অবস্থায় সৌরভকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। জেদ্দার স্থানীয় পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং বর্তমানে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে সহকর্মীদের মাধ্যমে সৌরভের মৃত্যুর খবর গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে মা রেনু বেগম ও বাবা আমির ইসলাম কান্নায় ভেঙে পড়েছেন। ছেলের শোকে মুহ্যমান মা রেনু বেগম বলেন, সৌরভ আমার একমাত্র ছেলে। বারবার ফোন করে আমার খোঁজ নিত। আমি শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই, নিজের হাতে তাকে মাটি দিতে চাই।’ পরিবারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সৌরভের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নিহত সৌরভ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন তার স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া। মিসাইল আতঙ্কেই যে তার এমন করুণ মৃত্যু হবে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, প্রবাসী এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রশাসনের তরফ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই
ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ
বাংলাদেশীদের ২ জনকে গুলি করে হত্যার কারণ জানাল বিএসএফ

আরও খবর

error: Content is protected !!