Header Border

ঢাকা, , | () ২৭.৪৫°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা। মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।

নওগাঁর মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনের পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মান্দা থানার আয়োজনে উপজেলার তুড়ুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল অন্তরায় মাদক এবং কিশোর অপরাধ। তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষক এবং সমাজের প্রতিটি স্তরের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না।”

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবারকে সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

আরও খবর

error: Content is protected !!