Header Border

ঢাকা, , | () ২৫.৮৮°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

কসবায় থানা মাদকবিরোধী অভিযান ৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান গাড়ি ০২ জন গ্রেফতার। কসবায় থানা মাদকবিরোধী অভিযান ৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান গাড়ি ০২ জন গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় মাহফুজ মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর (শাপলা বাজার) গ্রামের মো. মঞ্জরুল ইসলাম (২৮) এবং একই উপজেলার ধোপাগাছিনা (নাগলা বাজার) গ্রামের মো. রিয়াজুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, আটককৃতদের দখল ও হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মোট তিনজনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি রুহুল আমিন (৫৫) পলাতক রয়েছেন। তার বাড়িও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় কসবা থানার এফআইআর নং-১৫, জি.আর. নং-২৮৭, তারিখ ০৭ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬০ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালান জব্দ
বিশিষ্ট শিক্ষক আবুল খায়ের খন্দকার জানাযায় জামায়াতের সেক্রেটারি মেয়র পদপ্রার্থী বোরহানউদ্দিন উপস্থিত।
আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।
বিজয়নগরে থানায় পৃথক অভিযানে গাঁজা,ইয়াবা ও স্কাফসহ ০৪ মাদক কারবারী গ্রেফতার
ডাকাতি হওয়া ৩১টি গরু ও ট্রাকসহ ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ধরন্তীতে উদ্ধার।
আখাউড়া উত্তর ইউনিয়নে রামধনগর কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি স্থানীয়দের

আরও খবর

error: Content is protected !!