
আখাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা হাজী মোঃ আবুল খায়ের খন্দকার আজ ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহতারাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন খান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ সময় তিনি মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন এবং আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। আমীন।

২৬.৯৪°সে
