
(শনিবার ১১জুলাই ) ৭/ ২০২৬ রাত ১০.০৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় ধৃত আসামির বসত ঘর হতে ১৭৫ (একশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) বোতল স্কাফ সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে পুলিশ ১১/০৭/২০২৬ খ্রি. রাত ২২.৩০ ঘটিকায় বিজয়নগর থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মিলন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি মাদক মামলাসহ মোট ০৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ শাকিল আহমেদ, পিতা- মোঃ সুজন আহমেদ
সাং- পশ্চিম মেরাশানী, থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ খোকন মিয়া ,পিতা- মৃত সফর আলী
থানা- মাধবপুর,জেলা- হবিগঞ্জ
বর্তমান সাং-সিঙ্গারবিল মধ্যপাড়া
থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
৩। মোঃ মিলন মিয়া, পিতা- মোঃ সোহাগ মিয়া
সাং-আমবাড়ি, থানা- পলাশবাড়ি,জেলা- গাইবান্ধা,
বর্তমান সাং- মিরপুর-১, থানা- দারুসালাম
জেলা- ঢাকা
৪। মোঃ সোহাগ মিয়া, পিতা- মৃত আরব আলী বেপারী
সাং- উৎরাপুরা, থানা- আড়াইহাজার
জেলা- নারায়নগঞ্জ, বর্তমান সাং- মিরপুর-১
থানা- দারুসালাম, জেলা- ঢাকা।
এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

২৬.৯৪°সে
