
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ সাফল্য অর্জন করেছে বিজয়নগর থানা পুলিশ। সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে বিজয়নগর উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (পুরা মিয়ার বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান মিয়া (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২৮ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ভিত্তিতে তাকে ঘটনাস্থল থেকেই হাতে-নাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত এমরান মিয়া মাহফুজ মিয়ার ছেলে। তার বাড়ি কাশিনগর (পুরা মিয়ার বাড়ি), ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়ন, বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া স্কফ সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

২৭.৯৩°সে
