Header Border

ঢাকা, , | () ২৭.৭৩°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর এলাকায় অবস্থিত সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষা ও প্রায় ৩৬ লাখ টাকার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় গোপালনগর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সোনাইডাঙ্গা জলমহালের ইজারাদার অমূল্য হাওয়ালদার বলেন, সরকারি সকল নিয়ম-কানুন অনুসরণ করে তাদের সমিতি তিন বছরের জন্য সোনাইডাঙ্গা জলমহাল বৈধভাবে ইজারা গ্রহণ করেছি। ইজারা পাওয়ার পর জলমহালের উন্নয়ন, সংস্কার এবং মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রমে প্রায় ৩৬ লাখ টাকার বেশি বিনিয়োগ করেছি। বৈধভাবে ইজারা গ্রহণ করে জলমহলে অর্থ বিনিয়োগ করেছি। আমার বৈধ অধিকার ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে চাই এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”
তিনি আরও বলেন, তাদের ইজারা নিয়ে একটি পক্ষ জেলা প্রশাসনের কাছে আপিল করলেও তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শেষে তাদের সমিতিকেই বৈধ ইজারাদার হিসেবে স্বীকৃতি দেয়। তবে পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করে একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে চেষ্টা করে নিজেদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাওলাদারসহ সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী মৎস্যজীবীরা বৈধ ইজারাদারের অধিকার রক্ষা, জলমহল দখলের অপচেষ্টা বন্ধ, অবৈধ মাছ শিকার রোধ এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশের সংকট উত্তরণে কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: পীর সাহেব চরমোনাই
ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
শেরপুরে ‘বিজয় নিশান’ নৌকার নতুন সংস্করণ নির্মাণকাজের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ইমাম প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশন থেকে পেলেন সুদমুক্ত ঋণ
কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত

আরও খবর

error: Content is protected !!