Header Border

ঢাকা, , | () ২৭.৭৩°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

শেরপুরে ‘বিজয় নিশান’ নৌকার নতুন সংস্করণ নির্মাণকাজের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত শেরপুরে ‘বিজয় নিশান’ নৌকার নতুন সংস্করণ নির্মাণকাজের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় ঐতিহ্যবাহী ‘বিজয় নিশান’ নৌকার নতুন সংস্করণ নির্মাণকাজের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গ্রামবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন আশরাফুদ দৌলা মামুন, আহ্বায়ক, শেরপুর উপজেলা যুবদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফী আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেরপুর উপজেলা ছাত্রদল; ইনছান আলী, সহ-সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল এবং প্রভাষক, শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ; এবং মজিদ মিয়া, সাধারণ সম্পাদক, ৪নং খানপুর ইউনিয়ন বিএনপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. সোহরাব হোসেন, স্বত্বাধিকারী, মা এন্টারপ্রাইজ, ঢাকা; নৌকার মালিক সরোয়ার হোসেন; নুর মোহাম্মদ মাস্টার, রবিউল করিম চান মাস্টার, মোহাব্বত আলী সরকার, মোস্তাফিজুর রহমান দুলু, রেজাউল করিম রেজা, জহুরুল ইসলাম, প্লাবন মণ্ডল, মাসুদ রানা, আতিক হাসান, নুর ইসলাম, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন টুটুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে ‘বিজয় নিশান’ নৌকার নতুন সংস্করণ সফলভাবে নির্মাণ এবং এর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বাবলু মিয়া। মোনাজাতে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নৌকাটির সফল নির্মাণ, নিরাপদ ব্যবহার ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘বিজয় নিশান’ শুধু একটি নৌকা নয়, এটি স্থানীয় মানুষের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। নতুন সংস্করণের এ নৌকা নির্মাণের মাধ্যমে এলাকার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। নির্মাণকাজের শুভ সূচনার মধ্য দিয়ে উপস্থিত সবাই নৌকাটির সফল সমাপ্তি এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশের সংকট উত্তরণে কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: পীর সাহেব চরমোনাই
ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
ইমাম প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশন থেকে পেলেন সুদমুক্ত ঋণ
কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

আরও খবর

error: Content is protected !!