Header Border

ঢাকা, , | () ২৯.১°সে
শিরোনাম
ক্রিকেটপ্রেমীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত, আবেগ আর ভালোবাসার মিলনমেলা! বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় চ্যানেল এস উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার উলিপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

বুড়িচংয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা বুড়িচংয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেদ মিনহাজ ও তার সহযোগীদের বিরুদ্ধে এক মুরগি খামারির মোটরসাইকেল এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মুরগি খামারি মোহাম্মদ জসিম উদ্দিন গত ৪ জুন কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার পাইকোঠা গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মুরগির খামারের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৭ মে ঈদের আগে কোরবানির গরু কেনার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেলে করে ছয়গ্রাম বাজারে যান তিনি।

অভিযোগে বলা হয়, দুপুর প্রায় ৩টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আজ্ঞাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. রাসেদ মিনহাজ, গাজীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জালাল হোসেন এবং কোদালিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে মো. মনির মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। এ সময় তারা তাকে মারধর করেন এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে তার ব্যবহৃত মোটরসাইকেল ও কোরবানির গরু কেনার জন্য সঙ্গে থাকা ৩ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত জসিম উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি বুড়িচং থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। ঈদের ছুটি শেষে গত ৪ জুন তিনি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী জসিম উদ্দিন দাবি করেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলের সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং ছিনতাই হওয়া টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাসেদ মিনহাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কালিকাপুর বাজার কমিটির সহ-সভাপতি। বাজারের ব্যবসায়ী জালাল হোসেনের সঙ্গে জসিম উদ্দিনের ব্যবসায়িক লেনদেন রয়েছে। পাওনা টাকার বিষয়ে জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই জসিম উদ্দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন তিনি। ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, বিষয়টি আমি এই প্রথম শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ইউপি নির্বাচন ঘিরে আব্দুল আলীমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
রামচন্দ্রপুর ওয়ার্ডবাসীর আস্থা, ভালোবাসা ও ভরসার প্রতীক জাহাঙ্গীর মেম্বার
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, উন্নয়নের কোনো কাজ বাকি থাকবে না: এমপি জসিম উদ্দিন
কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে- এমপি জসিম উদ্দিন

আরও খবর

error: Content is protected !!