
ফরিদপুর নগরকান্দা উপজেলার অন্যতম সামাজিক ও ক্রীড়াভিত্তিক সংগঠন গাজারিয়া স্পোর্টিং ক্লাব-এর ২০২৬ -২৭সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করেন ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও আর পিএইচ গ্রুপের কর্ণধার জনাব মোঃ হানিফ মণ্ডল সাহেব।
নবগঠিত কমিটিতে মোঃ ফাহাদ হাসান মিতুল মন্ডল সভাপতি এবং মোঃ ফয়সাল মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাই সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ইমরান হোসেন, মোঃ রাছেল মন্ডল, মোঃ রাছেল মন্ডল (মোড়ল) ও মোঃ রুমেন মন্ডল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি আহমেদ ও মোঃ বুলবুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, দপ্তর সম্পাদক সামিউল মন্ডল ও শাওন আজাদ কাব্য।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ মোঃ সাবির হোসেন, সাইফুল ইসলাম ও হাসিবুল হাসান। প্রচার সম্পাদক পদে রয়েছেন মোঃ নজরুল ইসলাম হিরু, আশিক সরকার ও উজ্জ্বল শেখ। ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ, মোঃ রেজওয়ান ইসলাম রিপন, সোহেল জমাদার ও চপল মন্ডল। সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন সাইফুল ইসলাম সুজন, সবুজ মন্ডল, ফয়সাল মন্ডল ও মিঠু মন্ডল।
এছাড়া ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাইফ, জুলহাস, গোপাল, শান্ত, ইমামিন, ইমন, আহাদ, হাফিজুল, সিফাত, বেলায়েত, সাজ্জাদ, মন্ডল ও তরণ্য-কে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, গাজারিয়া স্পোর্টিং ক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তারা একযোগে কাজ করবেন। খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজারিয়া স্পোর্টিং ক্লাব এলাকার তরুণদের জন্য ইতিবাচক কর্মকাণ্ডের ক্ষেত্র আরও বিস্তৃত করবে এবং ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

২৭.১৪°সে
