Header Border

ঢাকা, , | () ৩১.০৬°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

‎নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা ‎নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত তরুণের নাম জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় দোকান কর্মচারী।

‎পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাঁদের অনুরোধ করেন। এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়।

‎গতকাল শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন কয়েকজন দোকানি।

‎এরপর রাকিব তাঁর ছোট ভাই রিমনসহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তাঁর ভাই রিমনের ওপরও হামলা করেন দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান তিনি বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১
গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও,
জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় জমি জবর দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ, আদালতে মামলা ‎
নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের
‎মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো আপস নয়: প্রতিমন্ত্রী ইশরাক

আরও খবর

error: Content is protected !!