Header Border

ঢাকা, , | () ২৬.৬৮°সে
শিরোনাম
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু

সংসার সুখের হবে—এই বুকভরা আশা নিয়ে ১০ বছর আগে মোঃ মিরাজুল ইসলাম রাসেলের (৩২) হাত ধরেছিলেন শম্পা আক্তার। তাদের ৫ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু স্বামীর অনলাইন জুয়ার নেশা আর শশুর বাড়ির লোভের আগুনে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত নিভে গেল শম্পার জীবনপ্রদীপ।
জুয়ার ঋণ ও নির্মম নির্যাতন
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মিরাজুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় হেরে তিনি বিপুল পরিমাণ ঋণের জালে জড়িয়ে পড়েন। এই ঋণের টাকা শোধ করার জন্য শম্পাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো। টাকা না পেলেই স্বামী রাসেল, শম্পার ওপর চালাতেন অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তারা শম্পাকে প্রতিনিয়ত আত্মহত্যা করার জন্য উস্কানি ও প্ররোচনা দিতেন।
শেষ রাতের সেই নিষ্ঠুর ফোনকল
ঘটনার দিন রাতেও অনলাইন জুয়া ও টাকার বিষয় নিয়ে শম্পাকে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে ভোর আনুমানিক ৪:৪৫ মিনিটে জামাতা রাসেল শম্পার বাবাকে ফোন করে জানায়, শম্পা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন এটাকি আত্মহত্যা না হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা সফিপুর আহম্মদ নগর চৌরাস্তার ওই ভাড়া বাসায় ছুটে গিয়ে শম্পার নিথর দেহ মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। নিহতের গলায়, থুতনির নিচে এবং কানের পাশে স্পষ্ট কালচে আঘাতের দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এক অসহায় বাবার আর্তনাদ
চোখের জল মুছতে মুছতে শম্পার বাবা মোঃ অহিদুজ্জামান বলেন, “ওরা আমার মেয়েটাকে বাঁচতে দিল না। নিয়মিত নির্যাতন আর অপবাদ দিয়ে আমার মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমি এই নিষ্ঠুরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো বাবার বুক এভাবে খালি না হয়।”
কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, নিহতের বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও,
গাজীপুরে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিনিধিদের উদ্যোগে বৃক্ষরোপণ
বাংলাদেশে টেপ বল ক্রিকেটের নতুন রূপকার আপনি” — বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি
উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস।
কোনাবাড়িতে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: চরম ভোগান্তিতে বাসিন্দা ও শিল্পকারখানা
কালিয়াকৈরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ।

আরও খবর

error: Content is protected !!