Header Border

ঢাকা, , | () ২৭.৩৮°সে
শিরোনাম
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও,

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মৌচাকে এলাকায় স্বামীর সামনে বিষপানের সিদ্ধান্ত নেওয়ার পর বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন এক নারী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষপানের পর তাঁর স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

চিকিৎসাধীন ওই নারীর নাম মোসাঃ সিমা আক্তার (৩৮)। তিনি আবুল কালাম আজাদের মেয়ে। তাঁর বাড়ি মৌচাক, কৌচাকুড়ি, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে কবির (৪৮) নামে এক ব্যক্তির সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক সিমা আক্তারের বিয়ে হয়। কবিরের বাবার নাম ওসমান আলী এবং মায়ের নাম সাজেদা খাতুন। তাঁর বাড়ি সূর্য নারায়ণপুর, ভাওয়াল, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর।

সিমা আক্তারের অভিযোগ, বিয়ের প্রায় এক বছর পর থেকে কবির তাঁর কাছে টাকা-পয়সা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় তিন বছর আগে তাঁকে জোরপূর্বক সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে কবির তাঁর কোনো খোঁজখবর নিতেন না এবং ভরণপোষণও দিতেন না বলে অভিযোগ করেন সিমা।

অভিযোগে আরও বলা হয়, কবির প্রায় দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেও সিমার সঙ্গে যোগাযোগ করেননি। এ সময় সিমা তাঁর সঙ্গে দেখা করতে গেলে কবির তাঁকে নিয়ে আর সংসার করবেন না বলে হুমকি দেন। পরে সিমার অগোচরে আবার বিদেশে চলে যান কবির। গত ১০ জুলাই তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।

এরই মধ্যে গত ২২ জুলাই দুপুর ২টা ২০ মিনিটের দিকে একপর্যায়ে সিমা বিষপান করলে কবির ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে সিমার বোন তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত ১৮ জুলাই স্বামীর বিরুদ্ধে নির্যাতন, ভরণপোষণ না দেওয়া ও হুমকির অভিযোগ এনে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছিলেন সিমা আক্তার।

এ বিষয়ে কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের
সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা
ই-ট্রানজেকশনের মাধ্যমে সাইবার স্পেসে অনলাইনে ক্যাসিনো জুয়ায় জড়িত এক জন সদস্য গ্রেফতার, তার হেফাজত হতে তিনটি মোবাইল উদ্ধার।
গাজীপুর সদর থানার অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং গ্রেফতার(১)..
রাজশাহীর জিরো পয়েন্টে চাঁদাবাজি বাধা দেওয়াই তুলিপের উপর হামলা আড়াল করতে দলীয় ব্যানার ব্যবহার করছে হামলাকারীরা।

আরও খবর

error: Content is protected !!