Header Border

ঢাকা, , | () ২৭.৭৮°সে
শিরোনাম
স্বপ্ন সাধনা’র সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘলা আকাশ অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১৫ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে বাহিনী রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের অনেকেই পবিত্র ঈদুল আজহার উদযাপনে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় সবচেয়ে বড় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর মান্দা উপজেলায়। নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামের বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। কর্মস্থল থেকে ঈদ কাটাতে একসঙ্গে বাড়ি ফেরার পথেই তারা এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। রডের নিচে চাপা পড়ে এবং প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই ১৭ জন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এদিকে একসঙ্গে ১৩ জন চুল ব্যবসায়ীর মৃত্যুর খবর বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের বুক ফাটানো আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে গভীর বিষাদে। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন: পোরশায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা, আসামি পলাতক।
পোরশার কাতকইল দাখিল মাদ্রাসায় সুপারের হাজিরা খাতার স্বাক্ষর ফ্লুইড দিয়ে মুছে ফেলার অভিযোগ।
নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান।
ঝড়ো বাতাসে ভেঙে পড়া গাছের ডালে সড়কে প্রতিবন্ধকতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক।
নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
নওগাঁ সদর থানার অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার।

আরও খবর

error: Content is protected !!