Header Border

ঢাকা, , | () ২৭.৬৭°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান। নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান।

নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিন বছর আগে বাবাকে হারানোর পর থেকে দুই শিশু মায়ের আশ্রয়ে জীবনযাপন করছিল। কিন্তু সম্প্রতি মাদক-সংশ্লিষ্ট অপরাধে তাদের মা গ্রেফতার হয়ে কারাগারে গেলে শিশুদুটি চরম অসহায় অবস্থায় পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ওই নারী হলেন শেফালী রানী চৌধুরী। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাহমুদপুর এলাকায় বসবাস করতেন।

তার পূর্ণ ঠিকানা অনুযায়ী— বাসা/হোল্ডিং: ব্রিজের পশ্চিম পাশের, গ্রাম/রাস্তা: মাহমুদপুর, ডাকঘর: পত্নীতলা–৬৫৫০, নজিপুর পৌরসভা, পত্নীতলা, নওগাঁ।

বাবার মৃত্যুর পর থেকে দুই সন্তান মায়ের সাথেই থাকত। বর্তমানে বড় ছেলে (১২) ও ছোট মেয়ে (৯) মায়ের অনুপস্থিতিতে চরম অসহায় অবস্থায় রয়েছে। স্থানীয় প্রতিবেশীরা তাদের দেখাশোনা করছেন এবং মানবিকভাবে সহায়তা দিয়ে আসছেন।

প্রতিবেশীরা জানান, “বাবা তিন বছর আগে মারা গেছেন। এখন মা কারাগারে। শিশুদুটি খুবই অসহায় হয়ে পড়েছে। আমরা যতটুকু পারছি তাদের দেখাশোনা করছি।”

পরিবারের সদস্যরা আরও জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে শিশুদের ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক-সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং মামলার কার্যক্রম আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন: পোরশায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা, আসামি পলাতক।
পোরশার কাতকইল দাখিল মাদ্রাসায় সুপারের হাজিরা খাতার স্বাক্ষর ফ্লুইড দিয়ে মুছে ফেলার অভিযোগ।
ঝড়ো বাতাসে ভেঙে পড়া গাছের ডালে সড়কে প্রতিবন্ধকতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক।
নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
নওগাঁ সদর থানার অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার।
নওগাঁ জেলার সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান।

আরও খবর

error: Content is protected !!