
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি মিলল আরেকবার। গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম (পিপিএম) ২০২৬ সালের জুন মাসে গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিংয়ে অসাধারণ সাফল্যের ভিত্তিতে জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে তিনি এ গৌরবজনক স্বীকৃতি অর্জন করেন।
এই অর্জন শুধু একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি কালিয়াকৈর থানার প্রতিটি সদস্যের নিষ্ঠা ও দায়িত্বশীলতারও স্বীকৃতি। তার নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এই সম্মাননায় গাজীপুর জেলা পুলিশ, সহকর্মী, সাংবাদিক সমাজ এবং কালিয়াকৈরবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রত্যাশা, ন্যায়, সততা ও মানবিকতার সঙ্গে মানুষের পাশে থেকে তিনি ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অভিনন্দন ও শুভকামনা, ওসি মো. সহিদুল ইসলাম (পিপিএম)। আপনার এই অর্জন আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকুক।

২৯.২৯°সে
