Header Border

ঢাকা, , | () ২৭.৯৩°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

ভাঙ্গুড়ায় ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচল-অনুপযোগী ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলম , জামায়াত নেতা হাবিব , জিল্লুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রোস্তম আলী।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাওলানা মহির উদ্দিন বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। মানুষের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। তাই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা ও প্রত্যাশা রেখেছেন, তা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব। এজন্য সকলকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কাজের উদ্বোধনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

আরও খবর

error: Content is protected !!