Header Border

ঢাকা, , | () ২৫.৯৯°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

ভাঙ্গুড়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভাঙ্গুড়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার একাধিক শিক্ষক।
অভিযোগে বলা হয়েছে, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন গ্রহণ, শিক্ষকদের নিকট থেকে আর্থিক সুবিধা দাবি, বিদ্যালয় পরিদর্শনের নামে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের স্লিপ, ক্ষুদ্র মেরামত ও অন্যান্য সরকারি বরাদ্দের অর্থ থেকে বিভিন্ন সময়ে অর্থ আদায় করা হয়েছে। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে অর্থ গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেন, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষকদের ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্বচ্ছতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটেছে। এসব কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান আমার সংবাদ কে বলেন যারা অভিযোগ তুলেছে আমি তাদের সাথে কথা বলব আমি আপনার সাথে কথা বলব না !

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

আরও খবর

error: Content is protected !!