Header Border

ঢাকা, , | () ২৬.১৫°সে
শিরোনাম
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: মেয়র পদে সাইজুদ্দিন আহমেদকে দেখতে চান যুবদল নেতা রাসেল আহমেদ কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: মেয়র পদে সাইজুদ্দিন আহমেদকে দেখতে চান যুবদল নেতা রাসেল আহমেদ

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কালিয়াকৈরের গণমানুষের নেতা জনাব সাইজুদ্দিন আহমেদ ভাইকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে দেখতে চেয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছেন স্থানীয় যুবদল নেতা মোঃ রাসেল আহমেদ।

সম্প্রতি এলাকায় সাঁটানো এক পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণায় দেখা যায়, কালিয়াকৈর পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি এবং সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ এই দাবি তুলেছেন।

পোস্টারে তিনি কালিয়াকৈর পৌরসভার সর্বস্তরের মানুষের পক্ষে জনাব সাইজুদ্দিন আহমেদ ভাইকে আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। রাসেল আহমেদ জানান, কালিয়াকৈরের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সাইজুদ্দিন আহমেদের মতো একজন যোগ্য ও নিষ্ঠাবান নেতার বিকল্প নেই।

পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের প্রচারণায় স্থানীয় ভোটারদের মধ্যেও বেশ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ এবং প্রার্থী মনোনয়নের বিষয়টি এখন কালিয়াকৈরবাসীর মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
গাজীপুরে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিনিধিদের উদ্যোগে বৃক্ষরোপণ
বাংলাদেশে টেপ বল ক্রিকেটের নতুন রূপকার আপনি” — বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি
উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস।
কোনাবাড়িতে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: চরম ভোগান্তিতে বাসিন্দা ও শিল্পকারখানা
কালিয়াকৈরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ।

আরও খবর

error: Content is protected !!