Header Border

ঢাকা, , | () ২৭.৬৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

২০-২৫ হাজার মানুষের দুর্ভোগ, ২৫ বছরেও নির্মিত হয়নি সেতু: মানববন্ধনে ক্ষোভ ২০-২৫ হাজার মানুষের দুর্ভোগ, ২৫ বছরেও নির্মিত হয়নি সেতু: মানববন্ধনে ক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর বিজয়রাম তবকপুর দেওয়ানীপাড়া এলাকায় একটি সেতুর অভাবে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রায় ২৫ বছর ধরে এলাকাবাসীর দাবি থাকলেও এখনো নির্মিত হয়নি একটি স্থায়ী সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হয়ে উঠেছে তাদের চলাচলের একমাত্র ভরসা।

এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের প্রতিবাদ ও দ্রুত সেতু নির্মাণের দাবিতে সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় উলিপুর উপজেলা সদরে যেতে বর্তমানে ৪ থেকে ৫ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী, বৃদ্ধ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকার বাসিন্দা ও নূরানী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা একটি সেতুর দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। বর্তমানে যে বাঁশের সাঁকো রয়েছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু শিক্ষার্থীরা প্রায়ই পড়ে গিয়ে আহত হয়। একটি পাকা সেতু নির্মাণ হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।”

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সেতু নির্মাণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। তাদের মতে, একটি সেতু নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার.
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা
কাউনিয়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার

আরও খবর

error: Content is protected !!