Header Border

ঢাকা, , | () ২৭.৬৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

কাউনিয়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন কাউনিয়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

/
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি জনসচেতনতামূলক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজবাহুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য ভূমি অফিসের পক্ষ থেকে দুটি সেবা স্টল স্থাপন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

আরও খবর

error: Content is protected !!