Header Border

ঢাকা, , | () ২৬°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু টি বর্তমানে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশু আহত সাদিকুল ইসলাম বাগমারা তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার ছেলে সাদিকুলকে নিয়ে নানাবাড়িতে এসেছিলেন। পরে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে ধরে মারধর করে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটির আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দুর্গাপুরে তেল সংকটের গুজব, পাম্পগুলোতে হঠাৎ উপচেপড়া ভিড়
রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
রাজশাহীতে উদ্বোধন হলো ‘নজরুল ভিলেজ’
কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

আরও খবর

error: Content is protected !!