Header Border

ঢাকা, , | () ২৬.৯৪°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

রাজশাহীতে উদ্বোধন হলো ‘নজরুল ভিলেজ’ রাজশাহীতে উদ্বোধন হলো ‘নজরুল ভিলেজ’

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে ‘নজরুল ভিলেজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতীক হিসেবে তিনি একটি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘নজরুল ভিলেজ’-এর নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাজশাহীতে আমন্ত্রণ জানিয়ে মহাসমারোহে এর চূড়ান্ত উদ্বোধন করা হবে। তিনি বলেন, জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিশীল চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক পরিকল্পনা তুলে ধরা হয়। জেলা প্রশাসক জানান, ‘নজরুল ভিলেজ’ কেবল একটি স্থাপনা নয়; এটি হবে সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার একটি স্থায়ী উন্মুক্ত কেন্দ্র, যেখানে সব বয়সী মানুষ অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, প্রকল্পের মূল আকর্ষণ হিসেবে নির্মিত হবে একটি আধুনিক ‘নজরুল মঞ্চ’ এবং একটি সমৃদ্ধ নজরুল কর্নার। এখানে নিয়মিত কবিতা আবৃত্তি, নাট্যাভিনয়, পালাগান, সংগীত পরিবেশনা, সাহিত্য আলোচনা, পাঠচক্র এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আরও জানান, প্রকল্প এলাকায় কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না। সম্পূর্ণ উন্মুক্ত ও পরিবেশবান্ধব নকশায় বৃক্ষশোভিত একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ গড়ে তোলা হবে, যেখানে শিল্পী, শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিপ্রেমীরা প্রাকৃতিক পরিবেশে বসে সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এ প্রাঙ্গণ ব্যবহার করতে পারবে। পাশাপাশি বছরব্যাপী ‘নজরুল ক্যালেন্ডার’ অনুসারে ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উৎস থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হবে। আগামী মাসের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই প্রাঙ্গণে আয়োজনের লক্ষ্যে দ্রুত নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, সুধীসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, ‘নজরুল ভিলেজ’ শুধু একটি অবকাঠামো নয়, এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সময়োপযোগী উদ্যোগ। তাদের প্রত্যাশা, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে রাজশাহীর সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন দিগন্তের সূচনা হবে এবং এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দুর্গাপুরে তেল সংকটের গুজব, পাম্পগুলোতে হঠাৎ উপচেপড়া ভিড়
রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং
রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা

আরও খবর

error: Content is protected !!