Header Border

ঢাকা, , | () ২৬.১৫°সে
শিরোনাম
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, প্রশাসনের তৎপরতায় পরিবারের কাছে প্রত্যাবর্তন টিকটকের প্রলোভনে ঘরছাড়া দুই কিশোরী, প্রশাসনের তৎপরতায় পরিবারের কাছে প্রত্যাবর্তন

‎সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রলোভনে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই কিশোরীকে প্রশাসনের তৎপরতায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ ব্যবস্থাপনায় তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

‎নিখোঁজ দুই বোন হলো শ্রীপুর উপজেলার পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার মেয়ে সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার অভিমানের জেরে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে টিকটকের মাধ্যমে পরিচিত এক ব্যক্তির প্রলোভনে তারা বাড়ি ছেড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎ঘর থেকে বের হওয়ার পর পথ হারিয়ে তারা জামালপুর জেলায় পৌঁছে যায়। সেখানে অসহায় অবস্থায় তাদের দেখতে পেয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জামালপুর জেলা প্রশাসনের নজরে আসে।

‎জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে সমন্বয় করেন। পরে গাজীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া মাঠপর্যায়ে তদন্ত করে দুই কিশোরীর পরিচয় নিশ্চিত করেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

‎পরবর্তীতে জামালপুরের ‘অপরাজেয় বাংলাদেশ’ শেল্টার হোমে নিরাপদে থাকা দুই কিশোরীকে বিশেষ সুরক্ষায় গাজীপুরে এনে তাদের মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

‎গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে মেয়েদুটি নিরাপদ রয়েছে। এ ঘটনা অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সন্তানদের প্রতি নজরদারি ও পারিবারিক যোগাযোগ বাড়ানো জরুরি।”

‎তিনি আরও জানান, আর্থিক সংকটে থাকা পরিবারটির দুই কন্যার লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সচেতন মহল বলছে, সন্তানদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সময়ের দাবি। অন্যথায় ভার্চুয়াল জগতের নানা প্রলোভন শিশু-কিশোরদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
গাজীপুরে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিনিধিদের উদ্যোগে বৃক্ষরোপণ
বাংলাদেশে টেপ বল ক্রিকেটের নতুন রূপকার আপনি” — বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি
উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস।
কোনাবাড়িতে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: চরম ভোগান্তিতে বাসিন্দা ও শিল্পকারখানা
কালিয়াকৈরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ।

আরও খবর

error: Content is protected !!