Header Border

ঢাকা, , | () ২৬.০১°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন সাংবাদিক নেতা দিদার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন সাংবাদিক নেতা দিদার

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের খ্যাতিমান সাংবাদিক ও শিক্ষানুরাগী সমাজসেবক দিদারুল আলম দিদার। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা প্রতিষ্ঠানটির নতুন এ কমিটির অনুমোদন প্রদান করেছে।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. নুরুলী আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। গত ২ জুন জারি করা ওই আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও প্রবিধানমালার আলোকে চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দিদারুল আলম দিদার। সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়া অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মো. আবুল কালাম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেসমিন সুলতানা শিল্পী মনোনীত হয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কমিটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

দিদারুল আলম দিদারের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তার নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি অর্থায়নে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়। একই সঙ্গে বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে পরিবেশবান্ধব আবহ গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল।

শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেও তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এলাকার শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে শিক্ষাবান্ধব একটি সমন্বিত পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা প্রতিষ্ঠানটির প্রতি স্থানীয় জনগণের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পেশাগত জীবনে দিদারুল আলম দিদার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের চিফ রিপোর্টার ও ল’ ডেস্ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণে কাজ করা ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি বিভিন্ন মহলে সুপরিচিত। কুমিল্লার ময়নামতির ঐতিহ্যবাহী মৈশান পরিবারের সন্তান দিদারুল আলম দিদার বিশিষ্ট সমাজপতি আলী আহাম্মদ মৈশানের পুত্র। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করেন।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, দূরদর্শী পরিকল্পনা এবং নেতৃত্বের মাধ্যমে শতবর্ষের ঐতিহ্যবাহী ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক উৎকর্ষতায় আরও এগিয়ে যাবে। আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন, তা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে কর্মমুখী শিক্ষার প্রসারে নতুন প্রস্তাব
বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ইউপি নির্বাচন ঘিরে আব্দুল আলীমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
রামচন্দ্রপুর ওয়ার্ডবাসীর আস্থা, ভালোবাসা ও ভরসার প্রতীক জাহাঙ্গীর মেম্বার
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, উন্নয়নের কোনো কাজ বাকি থাকবে না: এমপি জসিম উদ্দিন

আরও খবর

error: Content is protected !!