Header Border

ঢাকা, , | () ২৭.৩৮°সে
শিরোনাম
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত গাজীপুরের কালিয়াকৈর স্বামীর সামনে বিষপানের অভিযোগ, স্ত্রী হাসপাতালে স্বামী উধাও, কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে কর্মমুখী শিক্ষার প্রসারে নতুন প্রস্তাব বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে কর্মমুখী শিক্ষার প্রসারে নতুন প্রস্তাব

“বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬” উপলক্ষে “দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে এসেছে।
প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান শেষে সন্ধ্যাকালীন বা বৈকালিক সময়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ কার্যক্রম চালু করা যেতে পারে।
এ কার্যক্রমের আওতায় নার্সিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, প্যারামেডিকেলসহ বিভিন্ন কর্মমুখী ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের সুযোগ পাবে।
প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নে নতুন ভবন বা অতিরিক্ত জায়গার প্রয়োজন হবে না। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা সম্ভব। ফলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), প্রধানমন্ত্রীর কার্যালয়-এর দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ প্রস্তাবটি বাস্তবায়নের জন্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, নীতিনির্ধারক এবং সাধারণ জনগণের ইতিবাচক মতামত ও সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ
হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।।
রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
ডিবিসির প্রতিবেদন প্রসঙ্গে যমুনা লাইফের সিইও সিসি অজিত চন্দ্র আইচের একান্ত সাক্ষাৎকার

আরও খবর

error: Content is protected !!