Header Border

ঢাকা, , | () ২৯.৯৪°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার।। হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার।।

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, চেকপোস্টে অতিরিক্ত জনবল মোতায়েন এবং যাত্রীবাহী যানবাহনে তল্লাশি জোরদার করেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ তথ্য জানান জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি জানান, হিলি সীমান্ত ও পাঁচবিবি চেকপোস্টে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত এলাকা থেকে কেউ যাতে গণপরিবহন ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মোটর যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে।
তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করতে বিজিবির কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এসব ডগ স্কোয়াড মাদক, অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে দক্ষ বলে জানান তিনি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে। পার্শ্ববর্তী দেশের পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের মনবল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিগে বিজিবির টহল জোরদার রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

আরও খবর

error: Content is protected !!