Header Border

ঢাকা, , | () ২৮.৬৬°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

মিথ্যা সংবাদের বিরুদ্ধে সাংবাদিক আমির হোসেনের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। মিথ্যা সংবাদের বিরুদ্ধে সাংবাদিক আমির হোসেনের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মোঃ আমির হোসেনের বিরুদ্ধে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সম্প্রতি ‘অগ্রযাত্রা’ নামক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, সাংবাদিক আমির হোসেন বনাঞ্চলের জমিতে অবৈধভাবে ঘর-বাড়ি নির্মাণ এবং বনের গাছ বিক্রি করে বাণিজ্য করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

আমির হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। তার পেশাগত জীবনে কোনো ধরনের অনিয়ম বা কলঙ্কের নজির নেই বলে জানিয়েছেন সহকর্মীরা। পাশাপাশি তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ প্রেসক্লাব, কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন। তার এই সুনাম ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাভিত্তিক কয়েকজন অপসাংবাদিক ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছে বলে দাবি করেন আমির হোসেন। তিনি বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং মূলধারার সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”
এ ঘটনায় তিনি জোরালো প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সচেতন মহলের মতে, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

আরও খবর

error: Content is protected !!