
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ৪নং পাঁচুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিয়ামত আলী বাবু। এ সময় তিনি স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কথা ও সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিয়ামত আলী বাবু বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার সবচেয়ে বড় প্রেরণা। এলাকার মানুষের পাশে থেকে তাদের কথা শুনে এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। আগামীর পাঁচুপুর ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

২৬.৫৯°সে
