Header Border

ঢাকা, , | () ২৭.৪৫°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

সাপাহারে জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য—বিএনপি নেতা আনিসুর রহমান। সাপাহারে জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য—বিএনপি নেতা আনিসুর রহমান।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছেন। এরই মধ্যে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে আলোচনায় এসেছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।

স্থানীয়দের ভাষ্য, আনিসুর রহমানের ধারাবাহিক গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বলদিয়াঘাট ব্রিজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান।

সভায় আনিসুর রহমান বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে পাতাড়ি ইউনিয়নে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় এবং নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাতাড়ি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতে অগ্রাধিকার দেওয়াসহ জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

আনিসুর রহমান বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পাতাড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

পাতাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল আলমের সঞ্চালনায় সভায় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ পাতাড়ি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় আনিসুর রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্থানীয় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভা চেয়ারম্যান পদে তাঁর প্রার্থী হওয়ার আগ্রহকে আরও স্পষ্ট করেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
চাঁদাবাজি মামলায় চার্জশিটভুক্ত আসামি বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ জেল হাজতে
আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ামত আলী বাবুর গণসংযোগ।
জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল।
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান

আরও খবর

error: Content is protected !!