Header Border

ঢাকা, , | () ২৬.৫৯°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার শিবতলা এলাকার শ্রী দুর্গা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবতলার শ্রী দুর্গা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও পরিচালনায় স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী অজিত দাসসহ সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে আনুমানিক পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তেঁতুলিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত
ঢাকা বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল লুটের অভিযোগ
গুনাহ থেকে মুক্তির দোয়া
পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে
সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক

আরও খবর

error: Content is protected !!