Header Border

ঢাকা, , | () ২৭.৫৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর বালুরঘাট দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালুরঘাট এলাকায় ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে টহল দল দেখতে পায় যে, দুইজন মাদক ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষনাৎ তাদের ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল কর্তৃক বস্তাটি খুললে তার মধ্য হতে ৫৩ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup এবং ৯৯ পিচ ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রাতে আনুমানিক ০৪০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, বাঘা থানাধীন বারশিপাড়া নামক স্থানে কাঁঠাল বাগানের মধ্যে কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল কাঁঠাল গাছের শিকড়ের মধ্যে পলিথিনে মুড়ানো অবস্থায় ৫০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ

আরও খবর

error: Content is protected !!