Header Border

ঢাকা, , | () ৩০.৪৪°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জিলহক সরকার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হুকুম দাতা আবুল কালাম ও তার বাবলু ও বাবলুর ছেলে ইমন ওরিদয় সহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জিলহক ছেলে লিটনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। হামলার সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. জিলহক সরকার বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

আরও খবর

error: Content is protected !!