Header Border

ঢাকা, , | () ৩২.৭৩°সে
শিরোনাম
‎জনতার হৃদয়ে সাইজুদ্দিন, উঠল উন্নয়নের প্রত্যাশা ‎ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

গাজীপুর সিটি নির্বাচন: অবশেষে জাহাঙ্গীরের মঞ্চে আজমত উল্লা

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের দুইদিন পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচরাণায় নামলেন মনোনয়ন বঞ্চিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। নানা আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার প্রচারণায় অংশ নিয়ে আজমত উল্লা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন নগরবাসীকে।

একই মঞ্চে জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার মধ্য দিয়ে এদিন আজমত উল্লা খান আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।

নৌকার প্রার্থী জাহাঙ্গীরের প্রচরাণায় আজমতকে দেখে হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

বেলা সাড়ে ৩টায় মহানগরের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন। বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা রাজি আছি।

দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। পরে ওই দুই নেতা ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।

সূত্র: সমকাল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র
মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা
আইডিআরএর উদ্যোগে ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহকের ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ
রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই
প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি
আদালতের নির্দেশে ইসলামী ইন্স্যুরেন্সের ২৭ আগস্ট এজিএম স্থগিত- এবার বোর্ড সংস্কারের দাবি

আরও খবর

error: Content is protected !!