Header Border

ঢাকা, , | () ২৭.৭৩°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সোমবার (১৫ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক-এর কাছ থেকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সনদপত্র গ্রহণ করেন মোঃ খাইরুল ইসলাম।
জানা গেছে, সততা, নিষ্ঠা, দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর কর্মদক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা মনে করেন, মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ভূল্লী ও রুহিয়া এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করছেন তারা।
এ অর্জনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার,
বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেফতার
উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল

আরও খবর

error: Content is protected !!