Header Border

ঢাকা, , | () ৩০.৫৯°সে
শিরোনাম
‎জনতার হৃদয়ে সাইজুদ্দিন, উঠল উন্নয়নের প্রত্যাশা ‎ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভাঙ্গুড়া পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কবির আহামদ।
সভায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব কবির আহামদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

আরও খবর

error: Content is protected !!